ছবি সংগৃহীত

কোন স্কার্টে কেমন লাগবে আপনাকে বুঝে নিন!

priyo.com
লেখক
প্রকাশিত: ১৫ ফেব্রুয়ারি ২০১৬, ০৯:০৫
আপডেট: ১৫ ফেব্রুয়ারি ২০১৬, ০৯:০৫

ছবি: সংগ্রহ 

(প্রিয়.কম) মেয়েদের পছন্দের পোশাকের মধ্যে অন্যতম হল স্কার্ট। স্কুল কলেজ পেরিয়েও স্কার্টের প্রতি ভালোবাসা একই রকম থাকে। আর আজকের ফ্যাশনে স্কার্ট তো খুবই স্টাইলিশ। সে হাইট যাই হোক না কেন, সব মেয়েরাই স্কার্ট পরতে ভালোবাসে। দেশি থেকে বিদেশি লুকস সবই পাওয়া যায় স্কার্টের সাজে। অফিস থেকে কলেজ বা বাড়ির অনুষ্ঠানে দিব্য মানায় স্কার্টে। কোন স্টাইলের স্কার্ট পরলে আপনাকে দেখাবে দারুণ, রইল তেমনই কিছু স্কার্টের সন্ধান।

A-লাইন স্কার্ট: মাজাঘষা শরীরের সৌন্দর্য ফুটিয়ে তুলতে বেচে নিতে পারেন এই ধরনের স্কার্ট। তাতে আপনার শরীরের কাঠামো সুন্দর দেখাবে। এই স্কার্টের সঙ্গে সুন্দর দেখে একটি টপ বেছে নিন। ব্যাস, আপনার থেকে কেউ চোখ ফেরাতে পারবে না।

পেনসিল স্কার্ট: অফিসে যাওয়ার জন্য বেছে নিতেই পারেন এই স্কার্ট। সঙ্গে পরে নিন কোনও শার্ট। সুন্দর ফর্মাল লুকস পাবেন এই স্কার্ট পরে।

ম্যাক্সি স্কার্ট: পা বরাবর লম্বা স্কার্ট আপনাকে দেখাবে সবার চেয়ে আলাদা। এই স্কার্টের সঙ্গে পরে নিন শর্ট কোনও টপ।

স্লিট স্কার্ট: স্কার্ট পরে সুন্দর দেখায় পা দুটিও। আপনিও যদি এমনটা চান, তবে পরতে পারেন এই স্কার্ট। শর্ট একটা টপ, হালকা মেকআপ। ব্যাস, দরকার পরবে না কোনও গয়না পরার।

পেপলাম স্কার্ট: বন্ধুদের সঙ্গে পার্টিতে যাওয়ার জন্য এই স্কার্টটি খুবই ভালো মানাবে। সঙ্গে মানানসই একটি শার্ট ও সুন্দর দেখে একটি ব্যাগ হলেই দারুণ জমবে।

মিনি স্কার্ট: লুকিং হট! এমন কমপ্লিমেন্ট পাবেন মিনি স্কার্ট পরে। হাইট যাই হোক না কেন, অনায়াসেই পরতে পারবেন এই স্কার্ট। তাতে আপনাকে সুন্দর দেখাবে।

গিপ্সি স্কার্ট: শুধু আরামদায়কই নয়, এই স্কার্ট আপনাকে দেবে ক্লাসিক লুকস। সেই সঙ্গে এই স্কার্ট পরে বেশ স্লিম দেখাবে। শর্ট কোনও শার্ট পরে নিন এই স্কার্টের সঙ্গে।

প্লেটেট স্কার্ট: পলিশ লুক পেতে এই স্কার্টটি অন্যতম। এর সঙ্গে কোনও ট্যাঙ্ক টপ পরে নিন, সঙ্গে পরতে পারেন ডেনিম জ্যাকেটও।

রাপ স্কার্ট: আপনার পায়ের সৌন্দর্য ফুটিয়ে তুলতে পরতে পারেন রাপ স্কার্ট। ক্যাজ়ুয়াল লুকের সঙ্গে চটজলদি সাজতেও পারবেন।

বুমস্টিক স্কার্ট: বাড়িতে যদি কোনও অনুষ্ঠান থাকে, তবে এই স্কার্ট দারুণ মানাবে। সঙ্গে ছোটো কোনও কুর্তি পরে নিয়ে আপনার সাজ রেডি।