ছবি সংগৃহীত

আমার কিন্তু চার রূপ : নিঝুম রুবিনা

priyo.com
লেখক
প্রকাশিত: ২০ জানুয়ারি ২০১৬, ১৬:৫৯
আপডেট: ২০ জানুয়ারি ২০১৬, ১৬:৫৯

ছবি: শামছুল হক রিপন।

(প্রিয়.কম) জাকির হোসেন রাজু পরিচালিত ‘এর বেশি ভালোবাসা যায় না’ ছবিতে অভিনয়ের মধ্য দিয়ে বড়পর্দায় পথচলা শুরু হয় নিঝুম রুবিনার। এরপর ‘অনেক সাধনার পরে’ নামের আরও একটি ছবি মুক্তি পেয়েছে তাঁর। সম্প্রতি নিঝুম শুটিং করছেন মিনহাজ অভি পরিচালিত ‘মেঘকন্যা’ ছবিতে । এ ছবিকে কেন্দ্র করেই নিঝুম মুখোমুখি হলেন প্রিয়.কম-এর নিয়মিত আয়োজন প্রিয়কথা’য়।

প্রিয়.কম: কেমন আছেন?
নিঝুম: (হেসে) ভাল আছি।

প্রিয়.কম: কোথায় আছেন?

নিঝুম : সাভারে। ‘মেঘকন্যা’ ছবির শুটিং করছি।

প্রিয়.কম : শুনেছি, ছবিতে আপনার বিপরীতে ফেরদৌস?

নিঝুম: হ্যাঁ। ফেরদৌস ভাইয়া অনেক ভাল একজন মানুষ। তিনি আমাকে প্রচণ্ড টেক কেয়ার করেন। আর একদিন তো আমাকে সুচিত্রা সেনের সঙ্গে তুলনা করেই বসলেন।

প্রিয়.কম: ইউনিটের অন্যরা আপনার ব্যাপারে কী বলে?

নিঝুম: সবাই আমার খুব প্রশংসা করে। আর গল্পটাও খুব সুন্দর। নিজেকে মেঘকন্যা মেঘকন্যা মনে  হয় (হাসি)।

প্রিয়.কম: এখানে মেঘকন্যার কাজ কী?

নিঝুম: আমি এ ছবিতে মায়া সত্যভাষিণী নামের এক মেয়ের চরিত্রে অভিনয় করেছি। আর এতে আমার কিন্তু চার রূপ। চারটি বয়সের চরিত্রে আমাকে দেখা যাবে এ ছবিতে। প্রথম হচ্ছে আমি দশম শ্রেণিতে পড়ুয়া একটা মেয়ে, এরপর আমি একজন ২৩-২৪ বছরের করপোরেট অফিসের কর্মী, তৃতীয় চরিত্রটা হচ্ছে চার মাসের বাচ্চার মা। এরপর দেখা যাবে ১৫-১৬ বছরের একজন বাচ্চার মা।

প্রিয়.কম: চাররূপে নিজেকে হাজির করতে কসরত করতে হচ্ছে কেমন?

নিঝুম: এটা আমার জন্য একটি চ্যালেঞ্জিং চরিত্র। আমি চেষ্টা করছি নিজেকে সেভাবে মেলে ধরতে। সেভাবেই প্রতিনিয়ত নিজেকে তৈরি করেছি। আমার ধ্যানে-জ্ঞানে তো মেঘকন্যাই। সবসময় এই মেঘকন্যার ভেতরেই ডুবে থাকি।

জয়া মিডিয়া প্রোডাকশন হাউস-এর ব্যানারে নির্মিত এ ছবির প্রায় ৭০ ভাগ কাজ শেষ হয়েছে। এর শুটিং হয়েছে রাজবাড়ি, কক্সবাজার, সাভার, রূপসাসহ বিভিন্ন জায়গায়। ছবিটির চিত্রগ্রহণ করেছেন মাহফুজুর রহমান খান।আগামী এপ্রিল মাসে মুক্তি পারে বলে জানাা গেছে।