ছবি সংগৃহীত

আতিয়া আমজাদের গ্রিল চিকেন রেসিপি

Priyo Food
লেখক
প্রকাশিত: ১৫ জানুয়ারি ২০১৫, ০৮:১৮
আপডেট: ১৫ জানুয়ারি ২০১৫, ০৮:১৮

(প্রিয়.কম) আগুনে ঝলসানো ভীষণ সুস্বাদু পোড়া মুরগী খেতে ইচ্ছা করছে? তাহলে ঝটপট তৈরি করে ফেলুন আতিয়া আমজাদের গ্রিল চিকেন। দারুণ সহজ এই রেসিপিতে ঘরে বসেই তৈরি করতে পারবেন রেস্তরাঁর স্বাদের মুরগী পোড়া। চলুন, জেনে নিই।

যা যা লাগবে

মুরগি ১টি (১ কেজি ওজনের), আদা বাটা দেড় চা চামচ,
রসুন বাটা ১ চা চামচ, গরম মসলা পাউডার ১ চা চামচ, জিরার গুঁড়া আধা চা চামচ, লেবুর রস ১ টেবিল চামচ, সরিষার তেল ৩ টেবিল চামচ, ধনে গুঁড়া ১ চা চামচ, মরিচ গুঁড়া ১ চা চামচ, ঘি ১ টেবিল চামচ, জাফরান রঙ সামান্য (ইচ্ছা) লবণ পরিমাণমতো টক দই ১/২ কাপ টমেটো সস ১/২ কাপ

প্রস্তুত প্রণালী

  • -একটা মুরগি ৪ টুকরা করে ধুয়ে পানি ঝরিয়ে নিন। ছুরি দিয়ে দাগ কেটে নিন। ৮ টুকরাও করতে পারেন।
  • -হালকা জাফরান রঙ মিশিয়ে মুরগির টুকরোর সাথে সব মসলা মিশিয়ে ১ ঘন্টা রেখে দিন।
  • -কমপক্ষে ২ ঘন্টা পর বারবিকিউ গ্রিল অথবা ওভেনের গ্রিলে গ্রিল করুন।
  • -মাংসের টুকরোগুলো গ্রিলের উপর ভালোভাবে বিছিয়ে দিন। ২০-২৫ মিনিট গ্রিল করার পর অবশিষ্ট মসলা দিয়ে ব্রাশ করে দিন।
  • -ভালো মত পোড়া হলে উপরে ঘি ব্রাশ করে নামিয়ে প্লেটে সাজান। সালাদ সহযোগে গরম গরম পরিবেশন করুন।