ছবি সংগৃহীত

স্বপ্নে দেখলাম, একটি বাচ্চা আমার কোলে বসে কাঁদছে- এর ব্যাখ্যা

মাওলানা মনযূরুল হক
লেখক
প্রকাশিত: ১০ জানুয়ারি ২০১৬, ০৫:৫৫
আপডেট: ১০ জানুয়ারি ২০১৬, ০৫:৫৫

স্বপ্ন : আমি গতরাতে স্বপ্নে দেখলাম, আমি একটি রাস্তার পাশে বসে আছি। রাস্তাটি কোথাও তা আমি বলতে পারবো না। কিন্তু আমি আশ্চর্য হয়ে গেলাম যে, একটু পরেই দেখি, একটি নাবালক ছেলে আমার কোলে বসে আছে। ছেলেটা কোত্থেকে এলো বুঝতেই পারলাম না। কিন্তু সেই নাবালক ছেলেটা আমার কোলে বসে অনবরত কেঁদেই যাচ্ছে। পেরেশান হয়ে আমি আশপাশের লোকদেরকে বাচ্চার মা কোথায়, সেটা জিজ্ঞেস করতে লাগলাম। কিছুক্ষণ পর দেখি এক মহিলা এসে বাচ্চাটা আমার কোল থেকে নিয়ে গেলো। হতভম্ব হয়ে গেলাম আমি। আর তখনই আমার ঘুম ভেঙে গেলো। আমি এই স্বপ্নের ব্যাখ্যা জানতে চাই। ব্যাখ্যা : ইবনে সিরীন [রহ] বলেন, নাবালক ছেলেকে কোলে উঠতে দেখলে মনে করতে হবে, সে যদি সরকারি কোনো কাজে তদবির করে থাকে, তবে সেটা সফল ও কার্যকর হবে। সূত্র : আর-রু’ইয়াতু ওয়াত-তা’বীর, ইবনে সিরীন [রহ] সংকলন ও গ্রন্থনা : মাওলানা মনযূরুল হক