ছবি সংগৃহীত
ইস্তেহাজা কী এবং এই অবস্থায় নারীরা নামাজ আদায় করবে কীভাবে ?
আপডেট: ০৫ অক্টোবর ২০১৫, ২৩:৫৫
হায়েজ ও নেফাসের নির্ধারিত দিনগুলির অতিরিক্ত দিন কোনো নারীর যৌনাঙ্গ থেকে রক্ত বের হলে সে রক্তকে ইস্তেহাযা বলে। এ অবস্থায় তাকে প্রতি ওয়াক্ত নামাজ অজু করে পড়তে হবে এবং রোজার দিনে রোজা রাখতে হবে। বিখ্যাত হাদিসবেত্তা হজরত হান্নাদ [রহ] আম্মাজান আয়েশা [রা]-এর হাদিস বর্ণনা করেছেন যে, ফাতিমা বিনতে হুবাইশ নামক এক নারী একবার রাসুল [সা]-এর সমীপে এসে বললো, হে আল্লাহর রাসুল, আমি একজন ইস্তেহাযাগ্রস্ত মেয়ে। আমি তো পাক হই না। তাই আমি কি নামাজ পড়া ছেড়ে দেবো? রাসুল [সা] বললেন, না, কারণ এ রক্ত হায়েযের নয়; বরং এ হলো শিরা থেকে বেরিয়ে আসা রক্ত। সুতরাং যখন তোমার হায়েযের নির্ধারিত দিনগুলি আসে তখন সে দিনগুলি নামাজ ছেড়ে দেবে। আর হায়েযের দিন চলে গেলে তোমার রক্ত ধুয়ে নেবে এবং নামাজ আদায় করবে। [তিরমিজি, হাদিস-১২৫] এই হাদিসের একজন বর্ণনাকারী হজরত আবু মুয়াবিয়া আরো বলেন যে, রাসুল [সা] সেই নারীকে বলেছিলেন, আরেক নামাজের ওয়াক্ত না আসা পর্যন্ত প্রতি নামাজের জন্যে অজু করে নেবে। মূল : ড. সালেহ ইবনে ফাওজান ভাষান্তর : মাওলানা মনযূরুল হক