এনডোর্সমেন্ট এর পাশাপাশি ব্যাংক স্টেটমেন্ট দিয়েও পাওয়া যায় ভারতীয় ভিসা। ছবি: প্রিয়.কম।
ভারতীয় ভিসা নেবার জন্য ব্যাংক স্টেটমেন্ট এর ব্যবহার
প্রকাশিত: ২৬ জুলাই ২০১৭, ০০:২৮
আপডেট: ২৬ জুলাই ২০১৭, ০০:২৮
আপডেট: ২৬ জুলাই ২০১৭, ০০:২৮
(প্রিয়.কম): মাত্র গত ২৪শে জুলাই জানা গেল যে আগামী ১লা আগস্ট থেকে ভারতীয় হাই কমিশন ভিসা আবেদনের সাথে ডলার এনডোর্সমেন্ট হিসেবে কোন মানি চেঞ্জার এর এনডোর্সমেন্ট গ্রহণযোগ্য হবে না। ভিসা আবেদন এর বাইরে অন্য সময় ভারত যাবার জন্য মানি চেঞ্জারদের এনডোর্সমেন্ট গ্রহণযোগ্যতা পাবে।
এই তথ্য প্রকাশ পাবার সাথে সাথে সামাজিক যোগাযোগ মাধ্যম গুলোতে উদ্বেগ ছড়িয়ে পড়ে। অনেকেই জানান, সরকারী ব্যাংকগুলোতে এনডোর্সমেন্ট নিয়ে বিভিন্ন সমস্যার কথা, বেসরকারি ব্যাংকগুলোতে এনডোর্সমেন্ট এর উচ্চ ফী এর কথা। তারা জানতে চান আর কোন বুদ্ধি আছে কি না।
অবশ্যই আরও বিভিন্ন দেশ এর মত অর্থনৈতিক সাচ্ছল্য দেখার জন্য শুধু এনডোর্সমেন্টই নয়, বিকল্প হিসেবে ব্যাংক স্টেটমেন্টও দেখে থাকে ভারতীয় হাই কমিশন। আসুন, চট করে দেখে নেয়া যাক ব্যাংক স্টেটমেন্ট দিয়ে ভারতীয় ভিসার আবেদন করতে কি কি নিয়ম মেনে চলতে হয়।
আপনার যে ব্যাংকে একাউন্ট আছে, সেখান থেকে এই স্টেটমেন্ট আপনি সংগ্রহ করে নিতে পারবেন সামান্য কিছু টাকার বিনিময়ে। ব্যাংকে গিয়ে কাস্টমার সার্ভিসে বললেই তারা এটা করে দেবে। ভারতের ভিসার জন্য আপনি নেবেন তিন মাসের ব্যাংক স্টেটমেন্ট। এই তিনমাসে যদি কিছু টাকা লেন দেন থাকে, তাহলে ভিসা পেতে সুবিধা হবে।
তবে এখানেই শেষ নয়, আপনাকে দেখাতে হবে যে, স্টেটমেন্ট নেবার সময় আপনার ব্যাংকে ২০০ ডলার সমপরিমাণ টাকাও বর্তমানে জমা রয়েছে।
আপনি যদি ব্যাংক থেকে এনডোর্সমেন্ট না করিয়ে ভিসার জন্য আবেদন করেন, এটাই আপনার উপায়। তবে স্টেটমেন্ট দিয়ে ভিসা হয়ে যাবার পরেও আপনাকে আপনার পাসপোর্টে ডলার এনডোর্সমেন্ট করাতে হবে, তবে সেটা আপনি চাইলে বৈধ মানি চেঞ্জারদের কাছ থেকে করাতে পারবেন। বর্ডার দিয়ে যখন টাকা বহন করে নিয়ে যাবেন, এনডোর্সমেন্ট আসলে সেটাকে বৈধতা দেয়।
এনডোর্সমেন্ট ২০০ ডলার থাকা মানে হল, আপনি বর্ডার দিয়ে পার হবার সময় এই সমপরিমাণ বৈদেশিক মুদ্রা বা এর চেয়ে কম নিয়ে যাবার অনুমতি পাচ্ছেন। এর চেয়ে বেশি নিয়ে গেলে সেটা হবে অবৈধ এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ চাইলে আপনার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে পারেন।
সম্পাদনা: ড. জিনিয়া রহমান।
আপনাদের মতামত জানাতে ই-মেইল করতে পারেন [email protected] এই ঠিকানায়।
প্রথম আলো
| ঝিনাইদহ
৪৪ মিনিট আগে
ঢাকা পোষ্ট
| ঘুমধুম ইউনিয়ন পরিষদ, নাইক্ষ্যংছড়ি, বান্দরবান
৩ ঘণ্টা, ২ মিনিট আগে
৫ ঘণ্টা, ৪৬ মিনিট আগে
৫ ঘণ্টা, ৪৭ মিনিট আগে
৫ ঘণ্টা, ৫০ মিনিট আগে