হাঁটা খুবই ভালো একটি ব্যায়াম। ছবি: সংগৃহীত
হাঁটার সময়ে কতটা ক্যালোরি খরচ হয়?
আপডেট: ০৯ সেপ্টেম্বর ২০১৮, ২১:৪১
(প্রিয়.কম) যারা ব্যায়ামে অভ্যস্ত নন, তাদেরকে প্রথম প্রথম নিয়মিত হাঁটতে বলা হয়। অন্যান্য ব্যায়ামের তুলনায় হাঁটা অনেকটাই সহজ মনে করে অনেকে। এমনকি কেউ কেউ ভাবেন, ব্যায়াম না করে শুধু হাঁটা হলো অলসতা। আসলে কিন্তু তা নয়! হাঁটা খুবই ভালো একটি ব্যায়াম। তা হৃদস্বাস্থ্যের উন্নতি ঘটায় এবং শরীরে রক্তচলাচল বাড়ায়। এছাড়া কিছু মারাত্মক রোগ দূরে রাখতেও হাঁটা উপকারি।
শরীর ও মন উভয়ের উপকারে আসে হাঁটা। প্রতি পদক্ষেপেই তা আপনাকে নিয়ে যায় সুস্বাস্থ্যের আরও কাছে। আপনি কোন জায়গায় হাঁটছেন, কত দ্রুত হাঁটছেন, কতক্ষণ হাঁটছেন এবং আপনার ওজন কত- এ সবের ওপরেই নির্ভর করে আপনার হাঁটায় কত ক্যালোরি খরচ হচ্ছে। দেখে নিন আপনি নিজে দৈনিক কত ক্যালোরি খরচ করছেন-
| মাঝারি দ্রুত হাঁটা (ঘন্টায় ৩ মাইল) | দ্রুত হাঁটা (ঘণ্টায় ৪-৫ মাইল) | ওপর দিকে ওঠা (ঘণ্টায় সাড়ে ৩ মাইল) | নিচের দিকে নামা (ঘণ্টায় সাড়ে ৩ মাইল) | |
| ওজন ১২০-১৪০ পাউন্ড |
১৫ মিনিট: ৫০ ক্যালোরি ৩০ মিনিট: ১০০ ক্যালোরি ১ ঘণ্টা: ২০০ ক্যালোরি |
১৫ মিনিট: ৯৫ ক্যালোরি ৩০ মিনিট: ১৮৫ ক্যালোরি ১ ঘণ্টা: ৩৭০ ক্যালোরি |
১৫ মিনিট: ৯০ক্যালোরি ৩০ মিনিট: ১৮০ ক্যালোরি ১ ঘণ্টা: ৩৫৫ক্যালোরি |
১৫ মিনিট: ৪০ ক্যালোরি ৩০ মিনিট: ৮৫ ক্যালোরি ১ ঘণ্টা: ১৬৫ ক্যালোরি |
| ওজন ১৪০-১৬০ পাউন্ড |
১৫ মিনিট: ৬০ ক্যালোরি ৩০ মিনিট: ১১২ ক্যালোরি ১ ঘণ্টা: ২২৫ ক্যালোরি |
১৫ মিনিট: ১০০ ক্যালোরি ৩০ মিনিট: ২১৪ ক্যালোরি ১ ঘণ্টা: ৪৩০ ক্যালোরি |
১৫ মিনিট: ১০২ ক্যালোরি ৩০ মিনিট: ২০৪ ক্যালোরি ১ ঘণ্টা: ৪০৮ ক্যালোরি |
১৫ মিনিট: ৫০ ক্যালোরি ৩০ মিনিট: ৯৫ ক্যালোরি ১ ঘণ্টা: ১৯০ ক্যালোরি |
| ওজন ১৬০-১৮০ পাউন্ড |
১৫ মিনিট: ৬৫ ক্যালোরি ৩০ মিনিট: ১২৭ ক্যালোরি ১ ঘণ্টা: ২৫৫ ক্যালোরি |
১৫ মিনিট: ১২০ ক্যালোরি ৩০ মিনিট: ২৪৫ ক্যালোরি ১ ঘণ্টা: ৪৮৫ ক্যালোরি |
১৫ মিনিট: ১১৫ ক্যালোরি ৩০ মিনিট: ২৩০ ক্যালোরি ১ ঘণ্টা: ৪৬৫ ক্যালোরি |
১৫ মিনিট: ৫৪ ক্যালোরি ৩০ মিনিট: ১১০ ক্যালোরি ১ ঘণ্টা: ২১৫ ক্যালোরি |
কীভাবে আরও উপকার পাবেন
হাঁটার সময়ে আরও ভালো ব্যায়াম করার জন্য জেনে নিন কিছু উপায়-
১) ওজন যোগ করুন
হাঁটার সময়ে হাতে ওয়েইট, ছোট ডাম্বেল বা ভারী কিছু রাখলে আপনার পেশী শক্তিশালী হবে এবং ওজন কমবে দ্রুত।
২) হাঁটার ধরণ পাল্টান
একটা একই গতিতে না হেঁটে হাঁটার মাঝে আনুন বৈচিত্র্য। কিছুক্ষণ দ্রুত হেঁটে কিছুক্ষণ ধীরে হাঁটুন, আবার কিছুক্ষণ সিঁড়ি দিয়ে উঠুন।
৩) নিজেকে চ্যালেঞ্জ করুন
এখন সবার হাতে হাতেই স্মার্টফোন। কিছু স্মার্টফোনে বিল্ট-ইন ফিটনেস ট্র্যাকার থাকে। এতে দেখা যায় আপনি দিনে কত কদম হাঁটলেন। নিজেকে চ্যালেঞ্জ করুন, যে গতকালের তুলনায় আজ দশ বা পঞ্চাশ কদম বেশি হাঁটবেন।
৪) এর মাঝে অন্য ব্যায়াম করুন
পার্কে হাঁটতে গেলে কিছুক্ষণ হাঁটার পর থেমে অন্য ব্যায়াম করুন, যেমন পুশ-আপ, স্কোয়াট বা প্ল্যাঙ্ক।
সূত্র: গুড হাউজকিপিং
প্রিয় লাইফ/ আর বি