কাতারে ফের ফ্যামিলি ভিসা চালু

বাংলাদেশ প্রতিদিন কাতার প্রকাশিত: ১৪ জুলাই ২০২১, ০৮:৫৬

করোনা পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসায় একে একে সব বিধিনিষেধ প্রত্যাহার করে নিচ্ছে কাতার। দেশটিতে দীর্ঘদিন ফ্যামিলি ভিসা বন্ধ থাকলেও সংক্রমণ নিয়ন্ত্রণে আসার পর ফের চালু হলো এই ভিসা। খবর দ্য পেনিনসুলা কাতার'র।


ভারতীয় ডেল্টা ভ্যারিয়েন্টের কারণে কাতারের রেড জোনের তালিকায় থাকা ভারত, পাকিস্তান ও বাংলাদেশকেও ফ্যামিলি ভিসা দেওয়ার ঘোষণা দিয়েছে দেশটি। এদিকে ফ্যামিলি ভিসা চালু হওয়ায় খুশি প্রবাসীরা। এখন থেকে পরিবার-পরিজন নিয়ে যেতে পারবেন তারা।


কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মোবাইল অ্যাপ ‘মিতরাশ-টু’ এর মাধ্যমে ঘরে বসে ভিসার জন্য আবেদন করা যাবে। এছাড়া বিজনেস ভিজিট ভিসা এবং ট্যুরিস্ট ভিসাও চালু করেছে কাতার।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও