ছবি সংগৃহীত
বাবা হলেন জিতু আহসান
প্রকাশিত: ১৮ ফেব্রুয়ারি ২০১৫, ০৯:৫১
আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০১৫, ০৯:৫১
আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০১৫, ০৯:৫১
(প্রিয়.কম) জনপ্রিয় অভিনেতা জিতু আহসান ছেলে সন্তানের বাবা হয়েছেন। ছেলে সন্তানের মুখ দেখে জিতু ভীষণ আনন্দিত। গতকাল বুধবার সন্ধ্যা সোয়া ৬টায় জিতু আহসানের স্ত্রী তাসকিনা আলী রাজধানীর সেন্ট্রাল হসপিটালে ছেলে সন্তানের জন্ম দেন। জিতু বলেন, ‘আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া যে তিনি আমাকে পুত্র সন্তান দিয়েছেন। আল্লাহর রহমতে মা ও ছেলে দু’জনই সুস্থ আছেন। দু’একদিনের মধ্যেই আমার স্ত্রী এবং সন্তানকে নিয়ে বাসায় ফিরতে পারবো ইনশাল্লাহ।’ জিতু তার নবজাতক পুত্র সন্তানের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন। জিতু আহসান ও তাসকিনা আলী ২০০৩ সালের ২১ ডিসেম্বর বিবাহ বন্ধনে আবদ্ধ হন। ২০০৮ সালে ৫মে এই দম্পতির ঘরে প্রথম কন্যা সন্তান হয়। তার নাম আদিবা। তবে ছেলের নাম এখনো রাখা হয়নি। তথ্যসূত্র: আমাদেরসময়.কম
- ট্যাগ:
- বিনোদন
- জটিল
- টিভি
- ছেলে সন্তান
- জিতু আহসান
৫৮ মিনিট আগে
৩ ঘণ্টা আগে
৩ ঘণ্টা, ২ মিনিট আগে
৩ ঘণ্টা, ৩ মিনিট আগে
৩ ঘণ্টা, ২ মিনিট আগে
৭ ঘণ্টা, ৭ মিনিট আগে
৭ ঘণ্টা, ৭ মিনিট আগে
৭ ঘণ্টা, ১৭ মিনিট আগে
৭ ঘণ্টা, ২২ মিনিট আগে
৭ ঘণ্টা, ২৫ মিনিট আগে
৭ ঘণ্টা, ৩৫ মিনিট আগে
৭ ঘণ্টা, ৪৫ মিনিট আগে
২০ ঘণ্টা, ৫০ মিনিট আগে
২০ ঘণ্টা, ৫১ মিনিট আগে